• ২০২৬ নভেম্বর ২১, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৬
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ৯৬ প্লাটুন বিজিবি।*

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ২১, ২০২৬
সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ৯৬ প্লাটুন বিজিবি।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সাত জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ৯৬ প্লাটুন বিজিবি।* 


*উপশিরোনাম:* গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে বাড়তি নজরদারি; প্রস্তুত রাখা হয়েছে আরও পাঁচ প্লাটুন। 

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির অবনতি বা জরুরি প্রয়োজন দেখা দিলে তাৎক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য আরও পাঁচ প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সহিংসতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন তৎপরতা প্রতিরোধে নজরদারি চালানো হচ্ছে।

মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে সক্রিয় রয়েছে মনিটরিং সেল। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র বিশ্লেষণ করে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোতে পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ