• ২০২৬ নভেম্বর ২১, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৬
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, নজর আন্তর্জাতিক আদালতে।

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ২১, ২০২৬
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, নজর আন্তর্জাতিক আদালতে।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, নজর আন্তর্জাতিক আদালতে।* 


 *উপশিরোনাম:* গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের অপেক্ষা; সাত লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন প্রশ্নেও গুরুত্বপূর্ণ এ রায়।। 

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত নৃশংসতার ঘটনায় দায় নির্ধারণে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করবে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের উন্মুক্ত অধিবেশনে রায় পাঠ শুরু হওয়ার কথা রয়েছে।

রায়কে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ, এই মামলার মধ্য দিয়ে প্রথমবারের মতো রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা সনদের অধীনে মিয়ানমার রাষ্ট্রের দায় নির্ধারণের বিষয়টি আদালতের সামনে এসেছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। হত্যা, নির্যাতন, ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ ওঠে ওই অভিযানের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ১১ নভেম্বর ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

মামলায় গাম্বিয়ার মূল দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ড গণহত্যা সনদের লঙ্ঘন। এ জন্য মিয়ানমারের রাষ্ট্রীয় দায় স্বীকারের ঘোষণা, নির্যাতন বন্ধ, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার নির্দেশনা চেয়েছে দেশটি।

তবে মামলাটি কোনো ব্যক্তির ফৌজদারি বিচার নয়। এখানে মূল প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের মাধ্যমে মিয়ানমার রাষ্ট্র গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না এবং আন্তর্জাতিক আইনে দেশটির দায় কতটুকু।

রায় ঘোষণার আগে মামলার আইনি ও মানবিক গুরুত্ব তুলে ধরে প্রশ্নোত্তরভিত্তিক বিশ্লেষণ প্রকাশ করেছে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাটি। এতে বলা হয়েছে, ২০১৭ সালের সামরিক অভিযানের ঘটনায় আন্তর্জাতিক আইনের আলোকে রাষ্ট্রীয় দায় নির্ধারণের ক্ষেত্রে মামলাটি গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।

হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলির মতে, এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর বক্তব্য, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এখনো শেষ হয়নি। তাই মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলোর উচিত ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো, অপরাধের বিচার নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা।

বাংলাদেশের জন্যও এই রায়ের গুরুত্ব অনেক। ২০১৭ সালের সামরিক অভিযানের পর থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা কক্সবাজার ও আশপাশের শিবিরে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

বিশ্লেষকদের মতে, আইসিজের রায় রোহিঙ্গা সংকটের আইনি ও কূটনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। তবে আদালতের সিদ্ধান্তের পাশাপাশি বাস্তবে প্রত্যাবাসন নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপত্তা এবং তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

সর্বশেষ