• ২০২৬ নভেম্বর ২১, শনিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৬
  • সর্বশেষ আপডেট : ০১:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছাতকে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন শনিবার, নভেম্বর ২১, ২০২৬
ছাতকে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
Time Bangla news
তাজিদুল ইসলাম:

ছাতকে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৬৪ নম্বর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬ সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজ্জাদ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি সুনুর আলী, ছৈলা আফজালাবাদ ইউনিয়ের ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুল মতিন, অভিভাবক আজির উদ্দিন, সহকারী শিক্ষিকা হোসনেয়ারা বেগম, ফারজানা শারমীন, লাভলী বেগম, সুকেল আহমদ, আব্দুল আউয়াল, আব্দুস সাত্তার, জাবের আহমদ, দাতা সদস্য আব্দুর রশিদ, সমাজ সেবক তাহমিদ আলম, আবেদা বেগম জাফরিন ও হাফছা বেগম।

সমাবেশে শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক চরিত্র গঠন এবং আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়নে ভালো ফলাফল অর্জনের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে পারস্পরিক যোগাযোগ, গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজ্জাদ আহমদ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনায় অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা এবং বিদ্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সুনারা বেগম, রোফেজা বেগম, নুরুন নাহার, হামিদা বেগম, দুলভী, রেহেনা বেগম, ছায়রা বেগম, রেছনা বেগম, ফরিদা বেগম, তাজিরুন, সুরাইয়া বেগম, জোছনা বেগম, আয়ারুন নেছা, লিপি বেগম, ছালমা বেগম, আম্বিয়া বেগম, রুমানা বেগম, ফারজানা বেগম, কল্পনা বেগম, জসিম উদ্দীন, রুমানা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য অভিভাবকরা।

সর্বশেষ