• ২০২৬ নভেম্বর ২২, রবিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৭
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কুষ্টিয়ার কৃষক: বৃষ্টিতে কাটা ধান ও খড় নষ্টের শঙ্কা

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন রবিবার, নভেম্বর ২২, ২০২৬
বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কুষ্টিয়ার কৃষক: বৃষ্টিতে কাটা ধান ও খড় নষ্টের শঙ্কা
Time Bangla news
​তিতাস আহম্মেদ, কুষ্টিয়া

বাম্পার ফলনেও দুশ্চিন্তায় কুষ্টিয়ার কৃষক: বৃষ্টিতে কাটা ধান ও খড় নষ্টের শঙ্কা

অগ্রায়ণের ভরা ক্ষেতে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছিলেন কুষ্টিয়ার কৃষকরা। সার, কীটনাশক, জ্বালানি তেল ও শ্রমমজুরির বাড়তি দামের পরও মাঠে ধানের বাম্পার ফলন দেখে স্বস্তি ও আনন্দের হাসি ফুটেছিল তাদের মুখে। কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়া ও গত তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সেই আনন্দ রূপ নিয়েছে দুশ্চিন্তায়। জমিতে পানি জমে যাওয়ায় কাটা ধান ও খড় নষ্ট হওয়ার পাশাপাশি কাটার অপেক্ষায় থাকা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

​কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় আমন ধানের আবাদে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। প্রায় ৮৮ হাজার ৮৯৫ হেক্টর (প্রায় ৮৯ হাজার হেক্টর) জমিতে আমনের চাষ হয়েছে। প্রতি হেক্টরে ৩.৬৪ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। মাঠ পর্যায়ে বিঘাপ্রতি ২০ থেকে ২৪ মণ হারে ধান ফলছে বলে জানিয়েছেন চাষিরা।

​তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ফলনের এই সাফল্যেও পুরোপুরি স্বস্তিতে নেই কৃষকরা। চাষিদের ভাষ্য অনুযায়ী, সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় বিঘাপ্রতি আবাদে খরচ পড়েছে ১০ থেকে ১২ হাজার টাকা; কারও কারও ক্ষেত্রে তা আরও বেশি।

​ইবি থানাধীন রণজিতপুর এলাকার কৃষক জিকু মণ্ডল বলেন, আমার জমির সব ধান কাটা শেষ। কিন্তু বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে;,ধান গজিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এবং খড় ভিজে পচে যাচ্ছে, যা প্রায় গরুর খাবার অনুপযোগী হয়ে পড়ছে।

​কৃষকদের অভিযোগ, কৃষি উপকরণের দাম লাগামহীনভাবে বাড়লেও সেই তুলনায় ধানের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। সার, কীটনাশক ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনা এবং ধানের বাজারদর বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আগামীতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন অনেক কৃষক।

​সংশ্লিষ্টরা মনে করছেন, উৎপাদন খরচ কমানো না গেলে ভবিষ্যতে ধানের আবাদ ও উৎপাদন কমে যেতে পারে, যার প্রভাব পড়বে চালের আমদানি নির্ভরতায়।

সর্বশেষ