• ২০২৬ নভেম্বর ২৩, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৮
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আমি অসুস্থ, ক্যানসার হয়েছে’, জানালেন শামীম ওসমান

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
আমি অসুস্থ, ক্যানসার হয়েছে’, জানালেন শামীম ওসমান
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


আমি অসুস্থ, ক্যানসার হয়েছে’, জানালেন শামীম ওসমান

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সন্ধা ৭:২৬

ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। রোগটি চতুর্থ ধাপে পৌঁছেছে দাবি করে নিজের জীবন নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শামীম ওসমানকে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওটির একটি অংশ প্রকাশ করেছে ফেসবুকভিত্তিক সংবাদমাধ্যম নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল। তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।’ রোগটি চতুর্থ ধাপে পৌঁছেছে দাবি করে তিনি আরও বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’

তবে তিনি কোন ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন, কবে রোগটি শনাক্ত হয়েছে কিংবা বর্তমানে কোথায় চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্য কিংবা চিকিৎসকদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ক্যানসারের ধরন ও বর্তমান অবস্থা সম্পর্কে তার বক্তব্যের বাইরে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপস্থিত রয়েছেন।



সর্বশেষ