• ২০২৬ নভেম্বর ২৩, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৮
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

অব্যাহত সন্ত্রাস, সাংবিধানিকভাবেই নিষিদ্ধ হচ্ছে আ.লীগ?

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
অব্যাহত সন্ত্রাস,  সাংবিধানিকভাবেই নিষিদ্ধ হচ্ছে আ.লীগ?
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


অব্যাহত সন্ত্রাস

সাংবিধানিকভাবেই নিষিদ্ধ হচ্ছে আ.লীগ?

২২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে স্থায়ীভাবে ও সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার দাবি এখন দেশের রাজনীতি ও আইন অঙ্গনে এখন আলোচ্য বিষয়। ইতোমধ্যে ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ এবং পরবর্তীতে ২০২৬ সালের এপ্রিল মাসে ত্রয়োদশ জাতীয় সংসদে পাস হওয়া সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিলের মাধ্যমে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। তবে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে দলটিকে স্থায়ীভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করার পক্ষে সুস্পষ্ট ও জোরালো যুক্তি তুলে ধরছে সকল সংসদীয় রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবীরা। 

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সংবিধান বিশ্লেষকদের মতে, কেবল নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত রাখাই যথেষ্ট নয়; ভবিষ্যতে যেন কোনো আইনি ফাঁকফোকর দিয়ে দলটি পুনর্বাসিত হতে না পারে, সেজন্য সংবিধানের ৩৮ অনুচ্ছেদের আলোকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা জরুরি। রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় এটি একটি অত্যাবশ্যকীয় সাংবিধানিক পদক্ষেপ।

অব্যাহত আওয়ামী সন্ত্রাস : চব্বিশের জুলাই আন্দোলনে সাড়ে ১৪শ’ ছাত্র-জনতা হত্যা, ১৪ হাজার ৩শ’ ৭০ জনকে অন্ধ সহ নানাভাবে পঙ্গু ও আহত করার মধ্যেই আওয়ামী সন্ত্রাস সীমাবদ্ধ নয়। ভয়াবহ এই মানবতাবিরোধী অপরাধ করেও বিন্দুমাত্র অনুশোচনা নেই দলটির কোনো নেতা-কর্মীর মনে। এ প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ এ দলটি আবারো বিষের ফণা তুলেছে।

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কথিত ‘লকডাউন’ এবং বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং প্রাণহানি ঘটায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোর আলোচনা এবং ডিসেম্বর মাসে দেশে ফিরবেন- মর্মে হাসিনার ঘোষণার পর দলটি বাসে, বাসাবাড়িতে অগ্নিসংযোগ, সরকারদলীয় নেতা-কর্মী হত্যা শুরু করে।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। আগুন দিয়েছে ৭৮টি পরিবহনে। ২৩ জেলায় নাশকতার পাশাপাশি ২টি ট্রেনে আগুন দিয়েছে। রেললাইন আগুনে পুড়িয়ে দিয়েছে। গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করে। ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ওইদিন বেশ কিছু গাড়িও পুড়িয়ে দেয়।

১৯ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ছাড়া ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৩৭টি শাখায় অগ্নিসংযোগ করে।
১৮ ও ১৯ নভেম্বর গোপালগঞ্জের ঘোনাপাড়াসহ ঢাকা-খুলনা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে শত শত গাছ কেটে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে রাখে। লগি-বৈঠা, রাম দা, কিরিচ,বল্লম, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রসহ মিছিল করে নিষিদ্ধ দলটির সন্ত্রাসীরা। এ সময় রাজধানীসহ দেশের অন্তত ১৮টি জেলায় কমপক্ষে ৪ জন নিরীহ মানুষকে হত্যা করে। নিহতদের মধ্যে একজন বাস চালকের সহকারী এবং অপর তিনজন বিএনপির কর্মী। এ ছাড়া ফরিদপুরের ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের এক নেতাকে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীরা। দলটির সন্ত্রাসীদের হামলায় ১৮ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব আওয়ামী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশ পরিদর্শক আবু আলম গুরুতর আহত হন। 

গতকাল শনিবার (২১ নভেম্বর) পাবনায় বিএনপি’র শান্তি মিছিলে হামলা করে নিষিদ্ধ দল আ’লীগ। খবরের শিরোনাম হয়নি- এমন বহু স্থানে চলেছে আওয়ামীলীগের সন্ত্রাসী তা-ব। আ’লীগের সন্ত্রাসী কর্মকা- ও নাশকতা প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে ‘ব্লক রেইড’ ও চিরুনী অভিযান জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সহিংসতায় জড়িত সন্দেহে ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ ও ১৯ নভেম্বর এক অভিযানে আত্মগোপনে থাকা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ সংগঠনের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

জোরালো নিষিদ্ধের দাবি : সাম্প্রতিক এই তা-বের প্রেক্ষিতে রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন মহলে দাবি জোরালো হয়ে উঠেছে আওয়ামীলীগকে স্থায়ীভাবে (সাংবিধানিক) নিষিদ্ধ করার। নির্বাহী আদেশে আপাত নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কর্মকা- সম্পর্কে ১৯ নভেম্বর লালমনিরহাটে এক অনুষ্ঠানে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারমান তারেক রহমান সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে আওয়ামীলীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন। 

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রূহুল কবির রিজভী আ’লীগের চলমান নাশকতা কঠোরভাবে দমনের দাবি জানিয়েছেন। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতও বলছে,আওয়ামীলীগকে অতীতের অপরাধের দায় স্বীকার করে বিচারের মুখোমুখি হতে হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আ’লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে বিচারের দাবি তুলেছে। 

‘গণঅধিকার পরিষদ’ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর আওতায় আওয়ামীলীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। সুপ্রিমকোর্টের এক আইনজীবী দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে।

গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আ’লীগের বিষয়ে ভিকটিম শহীদ পরিবার ও আহতদের আকাক্সক্ষার বাইরে সিদ্ধান্ত নেয়ার অধিকার কারো নেই-মর্মে মন্তব্য করেছে অরাজনৈতিক সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লাহ সাজেদুর রহমান।

গতকাল শনিবার এক বিবৃতিতে তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। বরং জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ইন্ডিয়ায় পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকা- চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। তাদের বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব মিডিয়াকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে আমরা মনে করি না।

তারা আরো বলেন, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনে শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের জন্য অপেক্ষমাণ। তাদের ন্যায়বিচারের কথা না ভেবে যারা বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে এখনো পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলে, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে বলে আমরা মনে করি।

রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে পনেরো বছর গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক লেজিটিমেসি থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আ’লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

এ ছাড়া বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভসের সংগঠক মাহফুজ আলম বলেছেন, প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব।

সম্ভাব্য সিভিল ওয়ার সিচুয়েশন (গৃহযুদ্ধের পরিস্থিতি) এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট মাহফুজ আলম রিকনসিলিয়েশনের কথা তুলেছিলেন বলে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’

নিষিদ্ধের আইনি পথ : আ’লীগকে চিরতরে নিষিদ্ধের পক্ষের যুক্তি হিসেবে বিশ্লেষকরা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও ‘সংগঠনের স্বাধীনতার সীমারেখা’র প্রসঙ্গ টেনে আনেন। তারা মনে করেন, বাংলাদেশের সংবিধানের ৩৮ অনুচ্ছেদে নাগরিকদের ‘সংগঠনের স্বাধীনতা’ দেয়া হলেও তা শর্তহীন বা অবাধ নয়। এই অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে’ প্রত্যক নাগরিকের সমিতি বা সংঘ গঠনের অধিকার থাকবে। 

আইনজ্ঞদের মতে, কোনো রাজনৈতিক দল যখন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজ দেশের নিরস্ত্র নাগরিকদের ওপর নির্বিচার হত্যাকা- চালায়, গুম-খুন ও রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করে, তখন তা সরাসরি সংবিধান বর্ণিত ‘জনশৃঙ্খলা’ ও ‘ নৈতিকতার’ পরিপন্থী হয়ে দাঁড়ায়। ৩৮ অনুচ্ছেদের (গ) ও (ঘ) দফা অনুযায়ী, যেকোনো সংগঠন যদি রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ হয় কিংবা সন্ত্রাসী বা জঙ্গি কার্যে লিপ্ত থাকে, তবে আইন প্রণয়নের মাধ্যমে সেই সংগঠনকে নিষিদ্ধ করার পূর্ণ সাংবিধানিক এখতিয়ার রাষ্ট্রের রয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং সাম্প্রতিক সংশোধনীসন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংজ্ঞা অনুযায়ী, দেশের অখ-তা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং মানুষকে হত্যা বা গুরুতর জখম করা সরাসরি ‘সন্ত্রাসী কার্য’ হিসেবে গণ্য। আইনজীবীদের যুক্তি হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এবং বিগত দেড় দশকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো (বিশেষত ছাত্রলীগ ও যুবলীগ) দলীয় সিদ্ধান্তের রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে যেভাবে সহিংসতা চালিয়েছে, তা সন্ত্রাসবিরোধী আইনের ৬ ধারার অধীনে ‘সন্ত্রাসী কর্মকা-ের’ সব শর্ত পূরণ করে। 

এই আইনের ১৮ ধারা অনুযায়ী, যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকার যেকোনো সত্তা বা সংগঠনকে তফসিলভুক্ত করে নিষিদ্ধ ঘোষণা করার ক্ষমতা রাখে। ত্রয়োদশ সংসদে সংশোধিত আইন পাসের মাধ্যমে কোনো সত্তার পাশাপাশি তার যাবতীয় প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের যে বিধান স্থায়ী করা হয়েছে, তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথকে আরও সুগম করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও দলগত দায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর সংশোধনীতে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে ‘সংগঠন বা রাজনৈতিক দলের’ বিচার ও শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত এই বিশেষ আইনকে সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত বিধানাবলি দিয়ে চ্যালেঞ্জ করা যায় না। 

আইনজ্ঞদের মতে, জার্মানির নুরেমবার্গ ট্রায়ালে নাৎসি পার্টিকে যেভাবে অপরাধী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল, আন্তর্জাতিক আইনের সেই প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধেও দলগতভাবে মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার আইনি ভিত্তি অত্যন্ত মজবুত। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আইনগণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৯০জ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্র বা কার্যক্রম যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় কিংবা দলটি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তবে নির্বাচন কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করতে পারে। নিবন্ধন বাতিল হলে দলটি আইনগতভাবে নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারায়।

প্রশ্ন হচ্ছে, সন্ত্রাসী দল হিসেবে আ’লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধের আইনি প্রক্রিয়াটা কদ্দূর ? কার্যক্রম নিষিদ্ধ এ দলটির বর্তমান আইনি অবস্থানই বা কি ? 

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২৩ আগস্ট ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করে। ২০২৫ সালের ১০ মে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আ’লীগের সবধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। একই বছর ১২ মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আওয়ামীলীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার আইনি সুযোগ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৯৭৩’ এ অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত আইনের ২ নম্বর ধারায় নতুন দফা যুক্ত করে ‘সংগঠন’র আওতায় কোনো রাজনৈতিক দল, ওই দলের অধীনস্থ বা সংশ্লিষ্ট কোনো সংস্থা কিংবা ট্রাইব্যুনালের বিবেচনায় যারা ওই দল বা সংস্থার কর্মকা- সমর্থন, প্রচার, অনুমোদন বা তাতে সম্পৃক্ত থাকে- এমন ব্যক্তিদের গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইনের অধীনে অপরাধে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ট্রাইব্যুনাল সেই সংগঠনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। সংশোধিত বিধান অনুযায়ী ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল বা স্থগিত করা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারবে। 

গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ের পর্যবেক্ষণে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দলীয় জোটকে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের প্রেক্ষাপটে ‘অপরাধী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের জারিকৃত নিষেধাজ্ঞার পর ২০২৬ সালের এপ্রিলে জাতীয় সংসদ এ সংক্রান্ত একটি বিল পাস হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল ও দলটির নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকার বিধানের কথা বলা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা এবং ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৯৭৩’ এ অন্তর্ভুক্ত করার আগেই ২০২৪ সালের ২ অক্টোবর ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)’র চেয়ারম্যান (বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন। এতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামীলীগ এবং এর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। আওয়ামীলীগের পাশাপাশি ওয়ার্কার্স পার্টি, জাসদ (ইনু), সাম্যবাদী দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাপসহ ১৪ দলের শরীক দল অন্তর্ভুক্ত রয়েছে। 

অভিযোগটির অগ্রগতি জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গতকাল শনিবার ইনকিলাবকে বলেন, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দলটির বিচার চেয়ে একটি আবেদন করেছেন। এই অভিযোগটি এখন তদন্ত পর্যায়ে রয়েছে।


সর্বশেষ