• ২০২৬ নভেম্বর ২৩, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৮
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়ায় মাজলিসুল মুফাস্সিরীন নেতা বহিষ্কার

  • প্রকাশিত ০৩:১১ পূর্বাহ্ন সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়ায় মাজলিসুল মুফাস্সিরীন নেতা বহিষ্কার
Time Bangla news
​তিতাস আহম্মেদ কুষ্টিয়া

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়ায় মাজলিসুল মুফাস্সিরীন নেতা বহিষ্কার

সাংগঠনিক অনিয়ম, নৈতিক স্খলন ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মাওঃ হাফিজুর রহমান জিহাদীকে বহিষ্কার করেছে বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরীন, কুষ্টিয়া জেলা শাখা। তিনি সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সদস্য এবং কুষ্টিয়া সদর উপজেলা কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

​শনিবার (২১ নভেম্বর ২০২৬) বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরীন, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।  

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাওঃ হাফিজুর রহমান জিহাদীর বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক অনিয়ম, নৈতিক স্খলন এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হয়। উত্থাপিত অভিযোগসমূহ পর্যালোচনা ও সার্বিক সাংগঠনিক বিষয়াদি বিবেচনা করে সংগঠনের গঠনতন্ত্রের ১৮ নম্বর ধারার আলোকে ২১ নভেম্বর অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।  সিদ্ধান্ত অনুযায়ী, তাকে সংগঠনের সব সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ