• ২০২৬ নভেম্বর ২৬, বৃহস্পতিবার, ১৪৩৩ অগ্রহায়ণ ১২
  • সর্বশেষ আপডেট : ০৯:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে উদ্বেগ কেরি কেনেডির

  • প্রকাশিত ০৯:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে উদ্বেগ কেরি কেনেডির
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে উদ্বেগ কেরি কেনেডির

প্রকাশ: ১৩:৪৯, ২৬ নভেম্বর ২০২৬|

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং গ্রামীণ ব্যাংকের কমপক্ষে ১০০টি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকারকর্মী কেরি কেনেডি। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের উসকে দেয়া রাজনৈতিক সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কেনেডি বলেন, নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কার্যালয়গুলোতে অগ্নিসংযোগের ঘটনা বাংলাদেশের দরিদ্র ও গ্রামীণ নারীদের আর্থিক নিরাপত্তা এবং অর্থনৈতিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে।

তিনি বলেন, ক্ষুদ্রঋণ প্রদানকারী গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। এসব কার্যালয় ধ্বংসের ফলে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর লাখো মানুষের আর্থিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।



কেরি কেনেডি বলেন, বাংলাদেশের নাগরিকেরা হাসিনা-পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ সময়ে সহিংসতার কোনো জায়গা নেই। অধিকারসম্মত ভবিষ্যৎ গড়তে সত্য, পুনর্মিলন ও ন্যায়বিচারের ভিত্তি প্রয়োজন।



কেরি কেনেডি যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সঙ্গে রয়েছে। তার পোস্টে এ বিষয়ে নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত একটি নিবন্ধের সংযোগও দেয়া হয়েছে।
 


সর্বশেষ