আমরা ফ্যামিলি কার্ড চাইনা,শান্তিতে বাস করতে চাই,NCP নেত্রী ডা. মাহমুদা মিতু
যারা নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ পরিচালনা করবে কীভাবে? আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন। হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। যেখানে হুমকি দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। নারীদের ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে না।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসা মাঠে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভানেত্রী মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপরক্ত বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু।
সমাবেশে সুমাইয়া বিনতে গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রাব্বানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, বগুড়া জেলা জামায়াতের মহিলা বিভাগের সভানেত্রী মাসুদা করিম, জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য মাফরুহা বিউটি, সিফালী, বগুড়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি সহ শাজাহানপুর উপজেলা মহিলা জামায়াতের বিভিন্ন নেত্রীবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক সাকিব মাহদী, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক, শাজাহানপুর উপজেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা কাওসার আলী।
সমাবেশ শেষে সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসা মাঠ থেকে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল বের হয়। মিছিলটি বগুড়া–ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে শেষ হয়।
মতামত দিন