• ২০২৬ ফেব্রুয়ারী ০৪, বুধবার, ১৪৩২ মাঘ ২২
  • সর্বশেষ আপডেট : ১২:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জয়পুরহাটের কালাইসহ পাঁচ উপজেলায় আগাম আলুতে লোকসান, দিশেহারা কৃষকেরা

  • প্রকাশিত ১২:০২ অপরাহ্ন বুধবার, ফেব্রুয়ারী ০৪, ২০২৬
জয়পুরহাটের কালাইসহ পাঁচ উপজেলায় আগাম আলুতে লোকসান, দিশেহারা কৃষকেরা
File
জয়পুরহাট কালাই প্রতিনিধি রাম বাবু বর্মন

জয়পুরহাটের কালাইসহ পাঁচ উপজেলায় আগাম আলুতে লোকসান, দিশেহারা কৃষকেরা


জয়পুরহাট জেলার কালাইসহ পাঁচটি উপজেলায় আগাম জাতের আলু তোলা শুরু হলেও ন্যায্য দাম না পাওয়ায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন কৃষকেরা। জেলার কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর, পাঁচবিবি ও জয়পুরহাট সদর—এই পাঁচটি উপজেলায় বর্তমানে ব্যাপক হারে আগাম আলু উত্তোলন করা হচ্ছে।

কৃষকদের প্রত্যাশা ছিল মৌসুমের শুরুতে আলুর দাম প্রতি মণ ৬০০ থেকে ৭০০ টাকা হবে। কিন্তু বাস্তবে বাজারে আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকায়। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে কৃষকদের।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে আলু চাষ করতে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি—সব মিলিয়ে উৎপাদন ব্যয় বেড়েছে বহুগুণ। অথচ বাজারদর অস্বাভাবিকভাবে কম থাকায় তারা বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছেন।

কৃষকদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও প্রকৃত উৎপাদকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক কৃষক আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে দাম কম থাকলে আগামী মৌসুমে আলু চাষে আগ্রহ হারাবেন তারা।

ভুক্তভোগী কৃষকেরা সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। পাশাপাশি আলু সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ বাড়ানোর দাবি জানান তারা।

সর্বশেষ