• ২০২৬ ফেব্রুয়ারী ১৩, শুক্রবার, ১৪৩২ ফাল্গুন ১
  • সর্বশেষ আপডেট : ১১:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ার সব আসনে ধানের শীষের জয়

  • প্রকাশিত ১২:০২ অপরাহ্ন শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
বগুড়ার সব আসনে ধানের শীষের জয়
File
সাবিক ওমর রাজশাহী অঞ্চল:

বগুড়ার সব আসনে ধানের শীষের জয়

বগুড়া জেলায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর প্রার্থীরা প্রতিটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।

বগুড়া-৬ (সদর) আসনে দলটির চেয়ারম্যান তারেক রহমান ১৫০টি কেন্দ্র থেকে মোট ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৭টি কেন্দ্রের ফলাফলে কাজী রফিকুল ইসলাম ১ লাখ ৬৯ হাজার ৮৮১ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী মো. শাহাবুদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৯৩৩ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ৯২ হাজার ৪৩২ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে আবদুল মহিত তালুকদার ১ লাখ ২৮ হাজার ৭০৫ ভোট পেয়ে জয় পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৬৭ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশারফ হোসেন ১ লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মোহাম্মদ সিরাজ ২ লাখ ১৫ হাজার ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৯৬ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোরশেদ মিল্টন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।

সাতটি আসনেই ধানের শীষের প্রার্থীদের এই জয়কে দলটির জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছেন

সর্বশেষ