• ২০২৬ Jun ২১, রবিবার, ১৪৩৩ আষাঢ় ৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০৬ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জয়পুরহাটে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ দশমিক ৫ শতাংশ

  • প্রকাশিত ০৯:০৬ অপরাহ্ন রবিবার, Jun ২১, ২০২৬
জয়পুরহাটে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ দশমিক ৫ শতাংশ
File
জয়পুরহাট প্রতিনিধি : রাম বাবু বর্মন



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট জেলার দুইটি সংসদীয় আসনের ২৫৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটাররাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন অনেক ভোটার।

জেলায় দুইটি সংসদীয় আসনে বিএনপি-জামায়াত জোট, বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও এবি পার্টিসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৫ জন এবং জয়পুরহাট-২ আসনে ৩ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত জয়পুরহাট জেলায় গড়ে ভোট কাস্টিং হয়েছে ৫৫ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ভোট পড়েছে ৫৬ শতাংশ এবং জয়পুরহাট-২ আসনে ভোট পড়েছে ৫৫ শতাংশ। রাজশাহী বিভাগের অন্যান্য জেলার তুলনায় এখন পর্যন্ত জয়পুরহাটে ভোটের হার সর্বোচ্চ।

জেলা নির্বাচন অফিস আরও জানায়, জয়পুরহাট জেলার দুইটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন। এর মধ্যে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে ভোটার ৪ লাখ ৬৬ হাজার ২৭৪ জন এবং জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, সুষ্ঠু ও শান

সর্বশেষ