• ২০২৬ মার্চ ১৪, শনিবার, ১৪৩২ ফাল্গুন ২৯
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। যার নেশা মানুষের সেবা করা।

  • প্রকাশিত ০৪:০৩ পূর্বাহ্ন শনিবার, মার্চ ১৪, ২০২৬
আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। যার নেশা মানুষের সেবা করা।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টানা ১৭ বছর মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: ধনবাড়ীতে অসহায় মানুষের পাশে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।

টাঙ্গাইলের ধনবাড়ীতে মানবতার সেবায় টানা ১৭ বছর ধরে এক নীরব কিন্তু অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। তিনি হয়তো ইতিহাসের দানবীরদের মতো আলোচিত নন, তবে সাধারণ মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে স্থানীয় মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ‘পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্র ফাউন্ডেশন’-এর উদ্যোগে ধনবাড়ী উপজেলার প্রায় তিন হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মূল উদ্যোক্তা আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।

ঈদকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে করে অসহায় পরিবারগুলোও স্বস্তি নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে।

স্থানীয়রা জানান, গত ১৭ বছর ধরে তিনি নীরবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। শুধু ঈদ নয়, বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময়েও তিনি অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসেন। তার এই মানবিক উদ্যোগ ধনবাড়ীর বহু গরিব মানুষের জীবনে স্বস্তির পরশ এনে দিয়েছে।

এ বিষয়ে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ বলেন, “ঈদ আনন্দের উৎসব। ধনী-গরিব সবাই যেন সমানভাবে এই আনন্দ উপভোগ করতে পারে, সেটাই আমার কামনা। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

মানবতার এই নিঃস্বার্থ সেবার কারণে ধনবাড়ীর সাধারণ মানুষের কাছে তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন, বরং একজন মানবিক মানুষ হিসেবেই পরিচিত হয়ে উঠেছেন। তাঁর এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।


সর্বশেষ