• ২০২৬ নভেম্বর ০৯, সোমবার, ১৪৩৩ কার্তিক ২৫
  • সর্বশেষ আপডেট : ০৫:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শেখ হাসিনা নতুন পাসপোর্ট চাওয়ার প্রশ্নে যা বললেন পররাষ্ট্র সচিব।

  • প্রকাশিত ০৫:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
শেখ হাসিনা নতুন পাসপোর্ট চাওয়ার প্রশ্নে যা বললেন পররাষ্ট্র সচিব।
Time Bangla news
ওমর ফারুক কুমিল্লা জেলা প্রতিনিধি

শেখ হাসিনা নতুন পাসপোর্ট চাওয়ার প্রশ্নে যা বললেন পররাষ্ট্র সচিব। 


,নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

বিষয়টি নিয়ে আজ (৯ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

জবা‌বে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল (মঙ্গলবার) তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নাই।

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে ১০-১২ ন‌ভেম্বর তুরস্কে সরকা‌রি সফর করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনা আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

সর্বশেষ