• ২০২৬ মার্চ ১৬, সোমবার, ১৪৩২ চৈত্র ১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পালকির বদলে কফিনে বরের লাশ। পাত্রী দেখা হল কিন্তু বিয়ে হলনা সিফাতের।

  • প্রকাশিত ০৩:০৩ পূর্বাহ্ন সোমবার, মার্চ ১৬, ২০২৬
পালকির বদলে কফিনে বরের লাশ। পাত্রী দেখা হল কিন্তু বিয়ে হলনা সিফাতের।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী সিফাতের মরদেহ ৩৪ দিন পর গোপালপুরে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের গোপালপুর উপজেলার প্রবাসী যুবক খন্দকার সিফাতের (২৬) মরদেহ ৩৪ দিন পর কফিনবন্দি অবস্থায় দেশে পৌঁছেছে। তার মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহত সিফাত গোপালপুর উপজেলার রামদেববাড়ী গ্রামের খন্দকার আরশেদ আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কফিলের বাসায় কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে রিয়াদে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সিফাত। পরে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লাগায় ৩৪ দিন পর তার মরদেহ দেশে পাঠানো সম্ভব হয়।

মরদেহ গ্রামে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ দলে দলে ভিড় করেন সিফাতকে শেষবারের মতো দেখার জন্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা ও স্বজনরা।

পরিবার জানায়, সিফাতের আরও দুই বোন রয়েছে। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সম্প্রতি দেশে ফিরে বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন তিনি। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে পাত্রীও দেখা হয়েছিল এবং বিয়ের প্রস্তুতিও চলছিল।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—বিয়ের আনন্দ নিয়ে দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত কফিনবন্দি মরদেহ হয়ে নিজ গ্রামে ফিরতে হলো তাকে।

স্থানীয়রা জানান, সিফাত ছিলেন শান্ত ও পরিশ্রমী স্বভাবের একজন তরুণ। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ