মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,ঢাকা পোস্ট এর সিলেট ব্যুরো চীফ মাসুদ আহমদ রানির নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও ৭১টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল মুহিত দিদার,কোষাধক্ষ ও টাইম বাংলা নিউজের সিলেট প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল,কার্যকর কমিটির সদস্য ও বার্তা২৪ এর সিলেট জেলা প্রতিনিধি মো: মশাহিদ আলী,এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি মো: আবুল হোসেন,সিলেট নিউজ ওয়ার্ল্ডের বার্তা সম্পাদক মো: আলমগীর আলম,সিলেটের কন্ঠের স্টাফ রিপোর্টার রায়হান হোসেন খান,দৈনিক শুভ প্রতিদিনের নাহিদ আহমদ, আজকের সিলেটের স্টাফ রিপোর্টার শিপন চন্দ জয় প্রমূখ।
মতামত দিন