• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জয়পুরহাটে ট্রাকের চাপায় এনজিও কর্মী মাহফুজুল ইসলামের মৃত্যু

  • প্রকাশিত ১২:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
জয়পুরহাটে ট্রাকের চাপায় এনজিও কর্মী মাহফুজুল ইসলামের মৃত্যু
File
জয়পুরহাট জেলা প্রতিনিধি রাম বাবু বর্মন

জয়পুরহাটে ট্রাকের চাপায় এনজিও কর্মী মাহফুজুল ইসলামের মৃত্যু


জয়পুরহাট, ২৩ মে ২০২৬: জয়পুরহাটে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন মাহফুজুল ইসলাম। পথিমধ্যে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ