• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

একাধিক খুনের মামলার আসামি আরিফ শেখ খুন!

  • প্রকাশিত ০২:০৭ পূর্বাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
একাধিক খুনের মামলার আসামি আরিফ শেখ খুন!
File
তৌফিক এলাহী বগুড়া প্রতিনিধ

একাধিক খুনের মামলার আসামি আরিফ শেখ খুন!

নিজস্ব প্রতিবেদন : 

বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকায় পূর্ব শত্রুতা ও অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে লতিফপুর কলোনির প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ ওই এলাকার আজিজ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

নিহতের স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে আরিফের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রাত প্রায় ১টার দিকে স্থানীয় বাসিন্দারা প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রক্তাক্ত অবস্থায় আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বোন রুমি অভিযোগ করে বলেন, তার ভাইয়ের কাছে প্রতিপক্ষের প্রায় ১০ লাখ টাকা পাওনা ছিল। ওই টাকা নিয়ে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে আরিফকে কুপিয়ে হত্যা করেছে।

সর্বশেষ