• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গরুভর্তি ট্রাকে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার, ট্রাক ও ৭টি গরু উদ্ধার

  • প্রকাশিত ০১:০৭ পূর্বাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
গরুভর্তি ট্রাকে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার, ট্রাক ও ৭টি গরু উদ্ধার
File
তৌফিক এলাহী বগুড়া প্রতিনি

গরুভর্তি ট্রাকে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার, ট্রাক ও ৭টি গরু উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় গরুভর্তি ট্রাকে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শেরপুর থানা পুলিশের যৌথ দল। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, মৃত পাঁচটি গরু এবং জীবিত দুটি গরু উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৯ জুলাই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ হাট থেকে ১২টি গরু কিনে একটি ট্রাকে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী মো. জামাল উদ্দিন (৩৩)। ট্রাকটি বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক দিয়ে পথরোধ করে ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাত দল হামলা চালায়।

ডাকাতরা ট্রাকের দরজার গ্লাস ভেঙে চালক, হেলপার ও গরুর মালিককে জিম্মি করে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। পরে প্রায় ১৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১২টি গরু, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় শেরপুর থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৪ ধারায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শেরপুর থানা পুলিশের যৌথ দল অভিযান শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ জুলাই রাত ৯টা ৫ মিনিটে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালাম সরকার (৩৫) ও বুলু মিয়া (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ট্রাকে থাকা মৃত অবস্থায় পাঁচটি গরু উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ জুলাই রাত ১টা ৪৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মহিদুল (৩৪) নামে আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে লুট হওয়া জীবিত দুটি গরু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার মহিদুলের বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলা বিচারাধীন রয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতার এবং লুট হওয়া অবশিষ্ট গরু ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ