• ২০২৬ Jul ২২, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ৭
  • সর্বশেষ আপডেট : ১০:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৯৭তম, শীর্ষে সিঙ্গাপুর

  • প্রকাশিত ১০:০৭ অপরাহ্ন বুধবার, Jul ২২, ২০২৬
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৯৭তম, শীর্ষে সিঙ্গাপুর
ফাইল ফটো
বিশেষ প্রতিনিধি মোঃ রুহুল আমিন

আন্তর্জাতিক ভ্রমণ সুবিধার দিক থেকে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এ অবস্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে উত্তর কোরিয়াও।

মঙ্গলবার লন্ডনভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের বার্ষিক হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ প্রকাশ করে।

নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়া অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের নিচে রয়েছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে কোনো দেশের পাসপোর্টের শক্তি নির্ধারণ করা হয় সেই দেশের নাগরিকরা কতটি দেশে ভিসামুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান, তার ভিত্তিতে। ২০২৬ সালের সূচকে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটি ৫২তম অবস্থানে রয়েছে এবং তাদের নাগরিকরা ৯৩টি গন্তব্যে ভিসামুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান।

অন্যদিকে ভারতের অবস্থান ৮১তম, যেখানে ভারতীয় নাগরিকরা ৫৫টি গন্তব্যে এ সুবিধা পান। শ্রীলঙ্কা রয়েছে ৯৪তম স্থানে, আর পাকিস্তানের অবস্থান ১০১তম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্তানের, যার অবস্থান তালিকার সর্বশেষে। আফগান নাগরিকরা মাত্র ২২টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের নাগরিকরা ১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধা পান। ১৮৭টি গন্তব্যে ভ্রমণের সুযোগ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। এছাড়া ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসসহ ইউরোপের ১১টি দেশ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে।

হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, গত ২০ বছরে বৈশ্বিক ভ্রমণ সুবিধা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে বিশ্বের একটি পাসপোর্ট গড়ে ১০৮টি গন্তব্যে ভিসামুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা দেয়, যেখানে ২০০৬ সালে এই সংখ্যা ছিল ৫৮। তবে ভূরাজনৈতিক উত্তেজনা, যুদ্ধ ও সংঘাতের কারণে আন্তর্জাতিক ভ্রমণে বৈষম্যও বেড়েছে। বর্তমানে সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে দুর্বল পাসপোর্টের মধ্যে ভ্রমণ সুবিধার ব্যবধান ১৭০টি গন্তব্যে পৌঁছেছে।

সর্বশেষ