• ২০২৬ সেপ্টেম্বর ২৩, বুধবার, ১৪৩৩ আশ্বিন ৮
  • সর্বশেষ আপডেট : ০৮:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত ০৮:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ
File
মতিউল ইসলাম,কক্সবাজার

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ  

P

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার  ডলু নদী সংলগ্ন  এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি,

 বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।

গত  বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ মানবিক কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এ. কে. এম. রিদওয়ানুল করিম, সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সুনপ তালুকদার, সদস্য রায়হান আলী, মো. হাসান মুরাদ, মো. কামরুজ্জামান, জুয়েল বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব।

 ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ