• ২০২৬ Jul ২৮, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৮:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

  • প্রকাশিত ০৮:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ২৮, ২০২৬
বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
বঙ্গভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিনিধি মোঃ রুহুল আমিন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো বঙ্গভবনে এসে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করেন।

আজ মঙ্গলবার বেলা প্রায় ১১টা ১৫ মিনিটে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২–এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)–এর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। এরপর পিজিআরের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম বঙ্গভবনের অক্টাগনে ফুল দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

পরে হাফিজ উদ্দিন আহমদ তাঁর কার্যালয়ে গিয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাঁকে বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক দায়িত্ব এবং চলমান বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।

এর মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তাঁর আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রমের সূচনা হলো।

সর্বশেষ