• ২০২৬ সেপ্টেম্বর ২৪, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ৯
  • সর্বশেষ আপডেট : ০৬:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত ০৮:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা
File
ডেস্ক রিপোর্ট :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

​আজ (শুক্রবার) জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

​উল্লেখ্য, আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের নিকট তাঁর পদত্যাগপত্র প্রেরণ করেন। এর পর পরই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

​ফুলেল শুভেচ্ছা প্রদানকালে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং সংসদ সচিবালয়ের সচিব নতুন রাষ্ট্রপতির উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সর্বশেষ