• ২০২৬ Jul ৩১, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ১৬
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, ট্রাইব্যুনালের পরোয়ানা কার্যকর

  • প্রকাশিত ০৮:০৭ পূর্বাহ্ন শুক্রবার, Jul ৩১, ২০২৬
গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, ট্রাইব্যুনালের পরোয়ানা কার্যকর
File
মোঃ সেলিম মিয়া বিশেষ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, ট্রাইব্যুনালের পরোয়ানা কার্যকর


রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

বুধবার (২৯ জুলাই) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে গুলশান এলাকা থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে আটক করে। 

পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ