• ২০২৬ অগাস্ট ০৭, শুক্রবার, ১৪৩৩ শ্রাবণ ২৩
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভালুকায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত ০৩:০৮ অপরাহ্ন শুক্রবার, অগাস্ট ০৭, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভালুকায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
Time Bangla news
ইমন সরকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ভালুকায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি। র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে র‍্যালিটি ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে এটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমান গনি মাখন, মুজিবুর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

র‍্যালি শেষে নতুন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, "জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন ও গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

তিনি আরও বলেন, "একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ প্রয়োজন।"

সর্বশেষ