মীরসরাই ইকোনমিক জোনে কারখানায় ডাকাতি
৩২ ঘণ্টার অভিযানে মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ৭
মীরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন ফ্যাক্টরিতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত আনুমানিক ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।
গত ০৯ আগস্ট ২০২৬ খ্রি. রাত ০২.০০টা থেকে ০২.৪৫টা পর্যন্ত জোরারগঞ্জ থানাধীন মীরসরাই ইকোনমিক জোনের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন ফ্যাক্টরিতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে ৩টি মোবাইল ফোন, আনুমানিক ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ মূল্যবান মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়।
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা রুজু করা হয় এবং মামলাটির তদন্তভার এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ-এর ওপর অর্পণ করা হয়।
ঘটনার সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেল জনাব নাদিম হায়দায় চৌধুরী-এর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে বিশেষ আভিযানিক কার্যক্রম শুরু করে জোরারগঞ্জ থানা পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মীরসরাই ইকোনমিক জোন ও আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করেন। দীর্ঘ ৩২ ঘণ্টার নিরবচ্ছিন্ন অভিযানের একপর্যায়ে মীরসরাই ইকোনমিক জোন এলাকা থেকে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান (২৩), মোঃ রাকিব (২১) ও এমদাদুল হক প্রকাশ এমরান (২৮)-এর দেখানো মতে ১০ আগস্ট ২০২৬ খ্রি. ভোর আনুমানিক ০৪.৪৫ ঘটিকায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১। মেহেদী হাসান (২৩), পিতা-মৃত নুরুল আফছার, সাং-পূর্ব হিংগুলি, মেহেদীনগর, ০২নং হিঙ্গুলী ইউপি, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
২। মোঃ রাকিব (২১), পিতা-হারুন অর রশিদ, সাং-খিলমুরারী, হোসেন ড্রাইভার বাড়ী, ০৩নং জোরারগঞ্জ ইউপি, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
৩। সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), পিতা-মোঃ সিরাজ মিয়া, সাং-মেহেদীনগর, জিদু মিয়ার বাড়ী, ০২নং হিঙ্গুলী ইউপি, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
৪। এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), পিতা-মৃত ওবাইদুল হক, সাং-মেহেদীনগর, ওবায়দুল হকের বাড়ী, ০২নং হিঙ্গুলী ইউপি, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
৫। মিজান উদ্দিন (৩২), পিতা-আব্দুল মন্নান, সাং-ঘোড়ামারা (কালাপানি), ০১নং করেরহাট ইউপি, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
৬। মোঃ সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪), পিতা-হারুন অর রশিদ, সাং-পূর্ব হিঙ্গুলী, দুবাই হারুনের বাড়ী, ০২নং হিঙ্গুলী ইউপি, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
৭। ইউসুফ (২৬), পিতা-আবুল কাশেম, সাং-মেহেদীনগর, জলিল মিস্ত্রি বাড়ী, ০২নং হিঙ্গুলী ইউপি, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
উল্লেখ্য, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংঘবদ্ধ অপরাধ দমনে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত দিন