*শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে ২০৪ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ।*
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগের তদন্তে সাবেক মন্ত্রী-সংসদ সদস্যসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া চলছে। তালিকায় দেশের কয়েকটি শীর্ষ শিল্পগ্রুপের মালিক, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নাম রয়েছে।
তবে কারা কী পরিমাণ অর্থ শ্রমিক আন্দোলনে জুগিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
মতামত দিন