• ২০২৬ অগাস্ট ১৬, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ৩১
  • সর্বশেষ আপডেট : ০২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চোর সন্দেহে দুই যুবককে মারধর-নির্যাতন, একজনের মৃত্যু

  • প্রকাশিত ০৩:০৮ পূর্বাহ্ন রবিবার, অগাস্ট ১৬, ২০২৬
চোর সন্দেহে দুই যুবককে মারধর-নির্যাতন, একজনের মৃত্যু
Time Bangla news
রাম বাবু

চোর সন্দেহে দুই যুবককে মারধর-নির্যাতন, একজনের মৃত্যু

জয়পুরহাট জেলা প্রতিনিধি: রাম বাবু বর্মন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই স্থান থেকে মাইদুল (১৮) নামে অপর এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, চোর সন্দেহে লাল বাদশা ও মাইদুলকে আটক করে কয়েকজন ব্যক্তি মারধর ও নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে লাল বাদশা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইদুলকে জীবিত অবস্থায় উদ্ধার করে। নিহত লাল বাদশার মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মারধর ও নির্যাতনের ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত ও পুলিশের তদন্তের অগ্রগতি জানা গেলে পরবর্তী সময়ে আরও তথ্য প্রকাশ করা হবে।

সর্বশেষ