• ২০২৬ অগাস্ট ১৮, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ৩
  • সর্বশেষ আপডেট : ০৭:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

  • প্রকাশিত ০৭:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ১৮, ২০২৬
ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক
Time Bangla news
মোঃ তাজিদুল ইসলাম,সুনামগঞ্জ:

ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

 

সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ আগস্ট সোমবার গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মরম আলী বাবনগাঁও গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রবিবার সকাল ১১টার দিকে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটির মা সেখানে গিয়ে ঘটনাটি দেখতে পান। তিনি চিৎকার দিলে মরম আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে শিশুটিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা ১৭ আগস্ট সোমবার ছাতক থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ মরম আলীকে গ্রেপ্তার করে। 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মামলার পরপরই পুলিশের অভিযান চালিয়ে আসামি মরম আলীকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ