কালাইয়ে ডায়াবেটিক সমিতির উন্নয়নে মতবিনিময়
জয়পুরহাটের কালাই উপজেলা ডায়াবেটিক সমিতির সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ।
সভায় সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মাওলা স্বাগত বক্তব্য দেন। এছাড়া সমিতির সদস্য রফিকুল ইসলাম টুকু, আনিসুর রহমান তালুকদার, সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, অধ্যক্ষ শাহজাহান আলী, অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, ওমর আব্দুল আজিজ তালুকদার, মাহাতাব উদ্দিন ও লুৎফর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা সমিতির অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি বাড়ানোর বিভিন্ন বিষয় তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদ সমিতির উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
মতামত দিন