• ২০২৬ অগাস্ট ৩১, সোমবার, ১৪৩৩ ভাদ্র ১৬
  • সর্বশেষ আপডেট : ১১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জাঁকজমক আয়োজনে দিনাজপুরে ফুডি চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন

  • প্রকাশিত ১২:০৮ অপরাহ্ন সোমবার, অগাস্ট ৩১, ২০২৬
জাঁকজমক আয়োজনে দিনাজপুরে ফুডি চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর শহরের কেন্দ্রস্থলে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘ফুডি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কনফারেন্স হল’। রোববার (৩০ আগস্ট) শহরের চারুবাবুর মোড় এলাকায় ডাচ্-বাংলা ফাস্ট ট্র্যাক ব্যাংকের ওপরের দ্বিতীয় তলায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু বক্কর সিদ্দিক।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জানান, দিনাজপুরবাসীর চাহিদা ও রুচির কথা বিবেচনায় রেখে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যেই রেস্টুরেন্টটি চালু করা হয়েছে। এখানে বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ খাবার, কাচ্চি বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের আধুনিক খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

শুধু খাবারের জন্য নয়, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সুবিধাও থাকছে প্রতিষ্ঠানটিতে। বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, আকিকা, অন্নপ্রাশন, সেমিনার এবং অফিসিয়াল সভা বা মিটিং আয়োজনের জন্য কনফারেন্স হলসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

এ ছাড়া রেস্টুরেন্টে খাবারের পাশাপাশি রয়েছে জুসবার কর্নার। সেখানে বিভিন্ন ধরনের জুস ও পানীয় পাওয়া যাবে। পরিবার ও স্বজনদের সঙ্গে স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সময় কাটানোর পাশাপাশি মানসম্মত খাবার উপভোগের সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য বলে জানান কর্তৃপক্ষ।

খাবারের অর্ডার ও সরবরাহের বিষয়ে যোগাযোগের জন্য ০১৭৮৭১৫৮৫৮৬২ নম্বরে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও খাদ্যপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সর্বশেষ