• ২০২৬ সেপ্টেম্বর ০২, বুধবার, ১৪৩৩ ভাদ্র ১৮
  • সর্বশেষ আপডেট : ১১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ওয়ার্কশপের আড়ালে অটোরিকশা ওয়ার্কশপে গোপনে অস্ত্রের কারখানা?হাটহাজারীতে গ্রেপ্তার ২

  • প্রকাশিত ১২:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬
ওয়ার্কশপের আড়ালে অটোরিকশা ওয়ার্কশপে গোপনে অস্ত্রের কারখানা?হাটহাজারীতে গ্রেপ্তার ২
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

ওয়ার্কশপের আড়ালে অটোরিকশা ওয়ার্কশপে গোপনে অস্ত্রের কারখানা, হাটহাজারীতে গ্রেপ্তার ২

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশার ওয়ার্কশপের আড়ালে গড়ে ওঠা দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পেনগান, দেশীয় পিস্তল ও বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে সরকারহাট বাজারের একটি অটোরিকশা ওয়ার্কশপে গোপনে পেনগানসহ বিভিন্ন ধরনের দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল। পরে এসব অস্ত্র বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করা হতো।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে হাটহাজারী উপজেলার সরকারহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এর আগে অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারি করছিল জেলা পুলিশ।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে একটি দল মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনিতে অভিযান চালিয়ে জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও মো. কবির (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে একটি পেনগান, চারটি দেশীয় পিস্তল, পেনগানের ১৮টি গুলি এবং পিস্তলের দুটি বুলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে সরকারহাট বাজারে ওসমানের সিএনজিচালিত অটোরিকশার ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই ওয়ার্কশপের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার দুজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সরকারহাট বাজারের ওই ওয়ার্কশপে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। তাঁদের তথ্য যাচাই করতে গিয়ে ওয়ার্কশপে অভিযান চালানো হয় এবং সেখানে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও আলামত পাওয়া যায়।

তিনি আরও বলেন, সাধারণ অটোরিকশা মেরামতের কাজের আড়ালে সেখানে পেনগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল। তৈরি করা অস্ত্র পরে চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওয়ার্কশপের মালিক ওসমান বর্তমানে পলাতক। তাকে এবং অস্ত্র তৈরির সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পুলিশের ভাষ্য, চক্রটির অস্ত্র তৈরি ও সরবরাহের নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য জানতে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পন অস্ত্র কারখানা, মিলল পেনগান-পিস্তল ও গুলি

সর্বশেষ