• ২০২৬ সেপ্টেম্বর ০২, বুধবার, ১৪৩৩ ভাদ্র ১৮
  • সর্বশেষ আপডেট : ১১:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে, প্রস্তুতি নিতে বললেন প্রতিমন্ত্রী

  • প্রকাশিত ১২:০৯ অপরাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬
ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে, প্রস্তুতি নিতে বললেন প্রতিমন্ত্রী
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ

ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে, প্রস্তুতি নিতে বললেন প্রতিমন্ত্রী

আগামী ফেব্রুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনণ আয়োজনের বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি নিতে হবে। প্রতিটি ইউনিয়নে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের আগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

সভায় ইকবাল হোসেইন বলেন, দলের ভেতরে শত্রুরা ঘাপটি মেরে থাকতে পারে। এ অবস্থায় নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূল পর্যায়ে সক্রিয় নেতাকর্মীদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কমিটি গঠন করা হলে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রহমান বাবুল।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছুসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ