• ২০২৬ সেপ্টেম্বর ০৫, শনিবার, ১৪৩৩ ভাদ্র ২১
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটি

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন শনিবার, সেপ্টেম্বর ০৫, ২০২৬
সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটি
Time Bangla news
সিলেট অফিস

সিলেটে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল ও ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউট: বাণিজ্য মন্ত্রী

​সিলেট, ৪ সেপ্টেম্বর:

সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সিলেটবাসীর জন্য বড় ধরনের সুসংবাদ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

​খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেটে শিগগিরই একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং অসম্পূর্ণ থাকা ৪৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট চালু করা হবে। একই সাথে পূর্বঘোষিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত চালুর প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রী বলেন, “সিলেটে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বর্তমানে তিনটি প্রধান প্রকল্প নিয়ে পুরোদমে কাজ চলছে। ক্যান্সার ইনস্টিটিউটের বাকি কাজ দ্রুত শেষ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিসিকের উন্নয়নমূলক উদ্যোগ এবং এসব স্বাস্থ্য প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পুরো সিলেট অঞ্চলের স্বাস্থ্য খাতসহ সার্বিক সেবায় এক বিরাট ও ইতিবাচক পরিবর্তন আসবে।

​পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন,রেজাউল হাসান কয়েস লোদী — চেয়ারম্যান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)

​আব্দুল কাইয়ুম চৌধুরী — প্রশাসক, সিলেট সিটি করপোরেশন (সিসিক)

​​আবুল কাহের চৌধুরী শামীম চেয়ারম্যান, সিলেট জেলা পরিষদ

​ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির — পরিচালক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

​ডা. জিয়াউর রহমান চৌধুরী — ভিসি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ