• ২০২৬ সেপ্টেম্বর ০৭, সোমবার, ১৪৩৩ ভাদ্র ২৩
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সক্রিয় কর্মী গ্রেফতার

  • প্রকাশিত ১২:০৯ অপরাহ্ন সোমবার, সেপ্টেম্বর ০৭, ২০২৬
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সক্রিয় কর্মী গ্রেফতার
Time Bangla news
নাহিদ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সক্রিয় কর্মী গ্রেফতার


সিলেট নগরীতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল আহমদ (২০)। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কামালপুর গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর জল্লারপাড়, বাসা নং-৬৯ এলাকায় বসবাস করেন।

অপর গ্রেফতারকৃত হলেন রবিউল ইসলাম হৃদয় (২৬)। তিনি সুনামগঞ্জের ছাতক থানার দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে। বর্তমানে সিলেটের আখালিয়া নেহারীপাড়া এলাকার ৬৩/১, ব্লক-সি, কয়েছ মিয়ার বাসায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৫৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬ দায়ের করা হয়। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় করা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

এরপর গত ৪ সেপ্টেম্বর সিলেট নগরীর জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল আহমদকে এবং ৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নেহারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সর্বশেষ