• ২০২৬ সেপ্টেম্বর ১০, বৃহস্পতিবার, ১৪৩৩ ভাদ্র ২৬
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে গুরত্বপূর্ন বৈঠক,,,

  • প্রকাশিত ০৩:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে গুরত্বপূর্ন  বৈঠক,,,
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা বুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে বৈঠক

প্রস্তাবিত ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে চীনের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা।


বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে প্রস্তাবিত ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণ প্রকল্পের বিভিন্ন দিক, সম্ভাব্য বিনিয়োগ, প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, এলজিইডির প্রকল্প পরিচালক মোঃ শহিদুজ্জামান, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন,  চীনা কোম্পানির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বৈঠকে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা ও কুমিল্লার মধ্যে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে এর সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।


বুধবার, ০৯  সেপ্টেম্বর ২০২৬ইং

সর্বশেষ