২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২
রাজধানীর কদমতলীতে ঠিকানা পরিবহনের বাসে আগুন
রাজধানী কদমতলী থানার শান্ত ফিলিং স্টেশনের পাশে ঠিকানা পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি জানান, শনিবার দিবাগত রাত একটা তিন মিনিটের দিকে সংবাদ পেয়ে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশে বাসের আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে রাত ১টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলী থানার শান্ত ফিলিং স্টেশনের পাশের মেইন রোডে ঠিকানা পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বাসটি মেইন রোডে পার্কিং করা অবস্থায় ছিল। চালক ঘুমন্ত অবস্থায় ছিল। তবে কোনো হতাহতের ঘটনা নেই। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে তারাও এসেছে।
মতামত দিন