• ২০২৬ নভেম্বর ০৬, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২২
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই, মাত্র ১০০ টাকা নিয়ে মনোমালিন্যের পর পিংকির মৃত্যু।*

  • প্রকাশিত ১১:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই, মাত্র ১০০ টাকা নিয়ে মনোমালিন্যের পর পিংকির মৃত্যু।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই, মাত্র ১০০ টাকা নিয়ে মনোমালিন্যের পর পিংকির মৃত্যু।* 

 *উপশিরোনাম:*  কোচিংয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন এইচএসসি উত্তীর্ণ পিংকি, বাড়িতে মিলল ঝুলন্ত মরদেহ।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন দেখতেন লতিকা হেলেন পিংকি (১৮)। সদ্য এইচএসসি পাস করে সেই স্বপ্ন পূরণের প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু কোচিংয়ে ভর্তির প্রস্তুতির মধ্যেই থেমে গেল তার পথচলা। মায়ের কাছে অতিরিক্ত ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকানির পর নিজ ঘরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পিংকি ওই এলাকার সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার খুলনায় একটি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পরিকল্পনা ছিল পিংকির। এ জন্য ভর্তি ফি, যাতায়াত ও আনুষঙ্গিক খরচ মেটাতে মায়ের কাছ থেকে ৯ হাজার টাকা নিয়েছিলেন তিনি। যাওয়ার আগে আরও ১০০ টাকা চাইলে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মায়ের বকাঝকার পর নিজের শোবার ঘরে চলে যান পিংকি।

পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাইম ইসলাম জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে পিংকিকে মৃত ঘোষণা করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ