• ২০২৬ নভেম্বর ০৬, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ২২
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সংবিধানে পুনঃস্থাপিত হবে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর আস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী।

  • প্রকাশিত ১১:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
সংবিধানে পুনঃস্থাপিত হবে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর আস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*সংবিধানে পুনঃস্থাপিত হবে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর আস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী।* 

সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থার বিষয়টি পুনঃসংযোজনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিএনপি সরকার সংবিধানে প্রয়োজনীয় সংযোজনের মাধ্যমে বিষয় দুটি ফিরিয়ে আনবে।

শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অনেকেই ইসলামের নামে রাজনীতি করলেও তাদের কর্মকাণ্ডে ইসলামের প্রকৃত আদর্শ ও অনুশাসনের প্রতিফলন নেই। বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি দীর্ঘদিন ধরে ইসলাম ও ঈমানের খেদমত করে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে পলাতক ফ্যাসিস্ট শক্তির সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। তাঁর দাবি, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী নানা অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা জনগণ ও সরকার প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাপলা চত্বরের ঘটনায় বহু আলেম-ওলামা শহীদ হয়েছেন, যাদের অনেকের মরদেহ ও কবরের সন্ধান এখনো পাওয়া যায়নি। এসব ঘটনার পাশাপাশি জুলাইয়ের হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করা হবে।

সর্বশেষ