একনজরে শাহজালাল মাজারের ডেগে এবার পাওয়া গেল যা যা
হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স চতুর্থবারের মতো শনিবার গণনা হয়েছে। ৩৪ দিন পর দানবাক্স খুলে মিলেছে প্রায় ৮৯ লাখ টাকা। এছাড়া মিলেছে স্বর্ণ এবং ১৫টি দেশের মূদ্রা।
শনিবার সন্ধ্যায় বাক্সে পাওয়া দানের হিসেব ঘোষণা করেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক (সিসিক) আবদুল কাইয়ূম চৌধুরী।
শনিবার সকাল ১০টা থেকে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বসানো ৩টি দানবাক্স ও ৩টি ডেগ থেকে টাকা সংগ্রহ শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দানবাক্স ও ডেগের সিলগালা খুলে সংগ্রহ করা হয় টাকা। পরে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী মিলে দিনভর সেগুলো গণনা করেন। সন্ধ্যা ৬টার দিকে সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম প্রাপ্ত দানের হিসাব ঘোষণা করেন।
তিনি জানান, এবার দান হিসেবে মিলেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ, ব্রিটিশ ৫
মতামত দিন