• ২০২৬ সেপ্টেম্বর ২১, সোমবার, ১৪৩৩ আশ্বিন ৫
  • সর্বশেষ আপডেট : ০৩:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বীরগঞ্জে উদ্বোধন হলো গ্রিন এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্পোরেট কার্যালয়

  • প্রকাশিত ০৩:০৯ পূর্বাহ্ন সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
বীরগঞ্জে উদ্বোধন হলো গ্রিন এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্পোরেট কার্যালয়
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে হজ ও ওমরাহযাত্রীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে গ্রিন এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দ্বিতীয় কর্পোরেট কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে পৌর শহরের বলাকা মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যালয়ের কার্যক্রম শুরু হয়।

হজ ও ওমরাহ সেবার পাশাপাশি প্রতিষ্ঠানটি বিমান টিকিট, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং, পরিবহন এবং দেশ-বিদেশের বিভিন্ন পর্যটনসেবা প্রদান করবে বলে জানানো হয়েছে।

‘বিশ্বাস, সেবা ও সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান মঞ্জুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কাফি এবং ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা বাকি বিল্লাহ।

অনুষ্ঠানে বীরগঞ্জ মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মতিউর রহমান, কাজই মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহতাব উদ্দিন, বীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আবু সামা মিঞা ঠান্ডু, চাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রেজাউর রহমান খান এবং প্রবীণ সাংবাদিক মমিনুর রশিদ শাহীন মাস্টারসহ স্থানীয় আলেম, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এ ছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, বীরগঞ্জ কলেজ মসজিদের ইমাম মাওলানা হাফেজ সাইফুল্লাহ এবং বীরগঞ্জ জমজম দারুত তাকওয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও মডেল মসজিদের খাদেম হাফেজ মাওলানা আরিফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ ও ওমরাহ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তাই এ পবিত্র সফরে সঠিক দিকনির্দেশনা, নির্ভরযোগ্য সেবা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। মক্কা ও মদিনায় যাওয়ার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে পরিকল্পিত ও দায়িত্বশীল ট্রাভেল এজেন্সির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।

গ্রিন এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোক্তারা জানান, শুধু টিকিট বিক্রি বা ব্যবসায়িক প্যাকেজের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ না রেখে গ্রাহকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। হজ ও ওমরাহযাত্রীদের সফরের শুরু থেকে দেশে ফিরে আসা পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে অক্টোবর ও নভেম্বর মাসের জন্য বিশেষ ওমরাহ প্যাকেজও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ডিরেক্ট ইকোনমিক প্যাকেজের মূল্য এক লাখ ৫০ হাজার টাকা, ট্রানজিট প্যাকেজ এক লাখ ৩০ হাজার টাকা, ভায়া আরএইচইউ প্যাকেজ এক লাখ ৪০ হাজার টাকা এবং মিশর ও ওমরাহ সমন্বিত বিশেষ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৫ হাজার টাকা।

সর্বশেষ