• ২০২৬ অক্টোবর ০৪, রবিবার, ১৪৩৩ আশ্বিন ১৮
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক 'তৌফিক ইমরোজ খালিদী, আর নেই

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন রবিবার, অক্টোবর ০৪, ২০২৬
বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক 'তৌফিক ইমরোজ খালিদী, আর নেই
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


প্রকাশ ঃ- সময় রাত ১:০০ | ০৩ অক্টোবর ২০২৬

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সাংবাদিকতা ও অনলাইন সংবাদমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট সুমন মাহমুদ।

জানা গেছে, কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে অবস্থানকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশের সংবাদ সেবাকে প্রচলিত প্রিন্টনির্ভরতা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও বিস্তৃত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেশের অন্যতম প্রধান অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠার দীর্ঘ প্রক্রিয়ায় তিনি নেতৃত্ব দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে দেশের বিভিন্ন ব্রডশিট সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন তৌফিক ইমরোজ খালিদী। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও কাজ করেন তিনি।

সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল, সাংবাদিকতার এই তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা ছিল তার।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তৌফিক ইমরোজ খালিদী। সংবাদ সংগ্রহ ও সম্পাদনার পাশাপাশি গণমাধ্যম পরিচালনা এবং ডিজিটাল সাংবাদিকতার বিকাশেও তিনি সক্রিয় ছিলেন

তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, সাংবাদিক ও গণমাধ্যমসংশ্লিষ্টরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।


সর্বশেষ