• ২০২৬ অক্টোবর ০৮, বৃহস্পতিবার, ১৪৩৩ আশ্বিন ২৩
  • সর্বশেষ আপডেট : ১০:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

এসআরবি-১০ এর মাদক বিরোধী অভিযান যাত্রাবাড়িতে: ২৪৩ পিস ইয়াবা,২২পুরিয়া হেরোইন, ০১টি বিয়ার ক্যান ও মাদক বিক্রির নগদ প্রায় ৩৪লক্ষ টাকা’সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত ১০:১০ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৬
এসআরবি-১০ এর মাদক বিরোধী অভিযান যাত্রাবাড়িতে: ২৪৩ পিস ইয়াবা,২২পুরিয়া হেরোইন, ০১টি বিয়ার ক্যান ও মাদক বিক্রির নগদ প্রায় ৩৪লক্ষ টাকা’সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার
Time Bangla news
সাইদুজ্জামান সেলিম চিফ প্রতিনিধি টাইম বাংলা নিউজ

এসআরবি-১০ এর মাদক বিরোধী অভিযান যাত্রাবাড়িতে: ২৪৩ পিস ইয়াবা,২২পুরিয়া হেরোইন, ০১টি বিয়ার ক্যান ও মাদক বিক্রির নগদ প্রায় ৩৪লক্ষ টাকা’সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার


স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ০৬/১০/২০২৬ তারিখ রাত অনুমান ২২:৩০ ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে বিপুল পরিমান মাদক ও নগদ টাকা’সহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৬/১০/২০২৬ তারিখ রাত অনুমান ২২:৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রায় ৭২,৯০০/- (বাহাত্তর হাজার নয়শত টাকা) মূল্যেও ২৪৩ (দুইশত তেতাল্লিশ) পিস ইয়াবা, ৬,৬০০/- (ছয় হাজার ছয়শত টাকা) মূল্যের ২২(বাইশ) পুরিয়া হেরোইন, ০১ টি বিয়ারের ক্যান সহ ০২ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হাসান(২৭), পিতা- মেছের আলী, সাং-দক্ষিন শেখদি এবং ২। মোঃ রোহান ইসলাম (২২), পিতা- মোঃ রিপন সিকদার, সাং- শনির আখড়া, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক বিক্রির নগদ ৩৩,৮৬,৭৩০/-(তেত্রিশ লক্ষ ছিয়াশি হাজার সাতশত ত্রিশ) টাকা জব্দ করা হয় এবং ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও হিরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* 

সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) ১০ অধিনায়কের পক্ষে।

সর্বশেষ