• ২০২৬ অক্টোবর ১২, সোমবার, ১৪৩৩ আশ্বিন ২৬
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নরসিংদীতে আনসার বাহিনী হাজীপুর থেকে ১২ লিটার বাংলা মদ উদ্ধার করেন

  • প্রকাশিত ০৪:১০ পূর্বাহ্ন সোমবার, অক্টোবর ১২, ২০২৬
নরসিংদীতে আনসার বাহিনী হাজীপুর থেকে ১২ লিটার বাংলা মদ উদ্ধার করেন
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

নরসিংদীতে আনসার বাহিনী হাজীপুর থেকে 

 ১২ লিটার বাংলা মদ উদ্ধার করেন


নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ১২ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আনসার সূত্রে জানা যায়, হাজীপুর গ্রামের সড়কের পাশে একটি ঝোপের মধ্যে অবৈধভাবে দেশীয় তৈরি বাংলা মদ মজুদ করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি নরসিংদী জেলা কমান্ড্যান্টকে অবহিত করা হয়। পরে তাঁর অনুমতিক্রমে সদর উপজেলা প্রশিক্ষক আব্দুল ওহাবের নেতৃত্বে আনসার সদস্যরা সেখানে অভিযান চালান।

অভিযানকারী দলের সদস্যরা হলেন—ব্যাটালিয়ন আনসারের নায়েক মো. মাসুদ খান, ল্যান্স নায়েক মো. ইউনুছ আলী, সিপাহি মো. আবু তাহের, সিপাহি মো. ইমামুল হক এবং উপজেলা কোম্পানি আনসার কমান্ডার মো. নুরুল ইসলাম কবির।

অভিযানকালে ঝোপের ভেতর থেকে আনুমানিক ১২ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মদ আইনগত প্রক্রিয়ার জন্য নরসিংদী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ