• ২০২৬ অক্টোবর ২৩, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ৮
  • সর্বশেষ আপডেট : ০২:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৩০০ ফিট সড়কে ঝরল দুই প্রাণ।*

  • প্রকাশিত ০২:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
৩০০ ফিট সড়কে ঝরল দুই প্রাণ।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*৩০০ ফিট সড়কে ঝরল দুই প্রাণ।* 


মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, আহত ১; পালিয়েছে চালক।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। তাঁকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কাঞ্চনমুখী সড়কের ভূঁইয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন রুদ্র (২০) ও ইয়াসিন (২০)। তাঁরা দুজনই রূপগঞ্জের বেইলারটেক এলাকার বাসিন্দা। আহত শ্রাবণ মিয়া (২০) বাগবের সিটি মার্কেট এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ৩০০ ফিট সড়কের ভূঁইয়া ব্রিজের ঢালে কাঞ্চনমুখী সড়কে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী শ্রাবণ মিয়া আহত হন। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।

খবর পেয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আহত শ্রাবণ মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

কাঞ্চন হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ