• ২০২৬ অক্টোবর ২৭, মঙ্গলবার, ১৪৩৩ কার্তিক ১১
  • সর্বশেষ আপডেট : ১২:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইবি'র 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছ মার্চেই

  • প্রকাশিত ০১:১০ পূর্বাহ্ন মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
ইবি'র 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছ মার্চেই
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

ইবি'র 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ, গুচ্ছ মার্চেই

​

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মার্চ এবং গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার জন্য আগামী ১৯, ২০ ও ২৭ মার্চ—এই তিনটি সম্ভাব্য তারিখ বিবেচনায় রাখা হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর) বিকেল ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এসব প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম মতিনুর রহমান। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমানসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​সভা সূত্রে জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং সার্বিক ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় জানানো হয়, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে গুচ্ছ নিয়ন্ত্রক কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আলোকেই ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ প্রাথমিকভাবে ভেবে রাখা হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়।

​তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই নির্ধারিত তারিখে কিছুটা পরিবর্তন আসতে পারে।

​ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময় এবং বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে সম্পন্ন করতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা শুরু করেছে।

সর্বশেষ