• ২০২৬ অক্টোবর ৩০, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ১৫
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে র‍্যালি, সমাবেশ ও কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  • প্রকাশিত ০৪:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে র‍্যালি, সমাবেশ ও কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
Time Bangla news
ইমন সরকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ভালুকায় জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে র‍্যালি, সমাবেশ ও কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও কেক কাটার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। তাঁর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বিকেল ৫টার দিকে হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে নেতা-কর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পলাশ ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন জিয়াউর রহমান জিয়া। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালি ও সমাবেশের আনুষ্ঠানিকতা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করতে আয়োজন করা হয় কেক কাটার পর্ব। উপস্থিত নেতা-কর্মীরা কেক কেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন। এর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় দিনব্যাপী কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মো. মামুন। এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহা নূর আলম খান বাপ্পি, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যুবদল এবং বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ