• ২০২৬ অক্টোবর ৩০, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ১৫
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশের ডাক

  • প্রকাশিত ০৪:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর  হামলা, শনিবার ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশের ডাক
Time Bangla news
শহিদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধ

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর

হামলা, শনিবার ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশের ডাক


 


সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সিলেটে কর্মরত  সর্বস্তরের সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামীকাল শনিবার সমাবেশ করবেন তাঁরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত হয়, সমাবেশ শেষে হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সাংবাদিক নেতারা মনে করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বাড়বে।

তারা বলেন, ওসমানী মেডিকেলে একের পর এক ইন্টার্নি চিকিৎসক কর্তৃক অনৈতিক ধর্মঘট ও কর্মবিরতির ফলে রোগীরা নানাভাবে ভোগান্তির শিকার হয় তা অচিরেই বন্ধ করতে হবে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি  মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী  নবেল,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী।

সমাবেশ সফল করতে সিলেটের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ