• ২০২৬ নভেম্বর ১১, বুধবার, ১৪৩৩ কার্তিক ২৭
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪৬৪।*

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন বুধবার, নভেম্বর ১১, ২০২৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪৬৪।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪৬৪।* 


 *উপশিরোনাম:*  হামের সংক্রমণ বাড়ছেই; ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪৬৪; মোট সন্দেহভাজন রোগী ২ লাখ ৪২ হাজার ছাড়াল।

ঢাকা: দেশে হামের সংক্রমণ পরিস্থিতির উদ্বেগজনক চিত্র অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৪ জন।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ৩৫১ জন শনাক্ত হয়েছেন। পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১১৩ জন।

গত ১৫ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭২৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ জনে। অন্যদিকে, একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ