• ২০২৬ নভেম্বর ১৮, বুধবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ১২:১১ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঢাকা রেঞ্জের ডিআইজি সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তায় প্রস্তুত পুলিশ

  • প্রকাশিত ০১:১১ পূর্বাহ্ন বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
ঢাকা রেঞ্জের ডিআইজি   সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তায় প্রস্তুত পুলিশ
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


ঢাকা রেঞ্জের ডিআইজি

সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তায় প্রস্তুত পুলিশ

প্রকাশ: ১৯:০০, ১৬ নভেম্বর ২০২৬|

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি মোতায়েন রয়েছে। সরকারি সম্পত্তি ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, সোমবার সকাল থেকেই পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তায় কাজ করছে। পুলিশের প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা মোতায়েন রয়েছেন। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।


তিনি আরও বলেন, গোপালগঞ্জে জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিংসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং চারটি উপজেলাতেও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে।

গতকালের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, গতকাল থেকে এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই ঘটনার সঙ্গে জড়িত। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না। বর্তমানে জনজীবন স্বাভাবিক করা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

আগামী ১৯ নভেম্বর সারাদেশে লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো কর্মসূচি ঘিরে পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা নেয়া হবে। ওই দিনের সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েন করা হবে। পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবে। আইনবহির্ভূত যেকোনও কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।


সর্বশেষ